গল্প: Hermaphrodite
সুলতানুল আরেফীন আদিত্য

এইযে ভদ্রলোক শুনুন। – আপু কিছু বলবেন কি? – কি ব্যাপার আপনি অনেকক্ষণ যাবত আমার পিছনে পিছনে ঘুর- ঘুর করছেন কারণ কি? – না মানে ইয়ে। – না মানে ইয়ে কি? – কিছুনা। – আপনি আমার পিছনে টু- টু করে ঘুরছেন। আবার বলছেন কিছুনা। আপনি কি টু-টু কোম্পানির ম্যানেজার? – কি বলছেন এসব? আমি টু-টু কোম্পানিরর ম্যানেজার হবো কোন দুঃখে। – তাহলে টু-টু করে ঘুরেন কিসের জন্যে? – রিমন চুপ করে আছে। -আচ্ছা,আপনার ফোনটা দেখি। – ফারিয়া আপু, আমার ফোনে চার্জ নাই। – আমার নাম ফারিয়া না, ফড়ুয়া। আফসোস, আপনি আমাকে ফলো করেন অথচ আমার নামই ভাল করে জানেন না। – সরি আপু। – ইটস্ ওকে। আপনার ফোনটা দিন। – বললাম তো চার্জ নাই। – ও আচ্ছা। ————————————— ফড়ুয়া ভ্যানিটিব্যাগ থেকে ফোনটা বের করে কোথায় যেন ফোন করল। সঙে সঙে ক্রিং ক্রিং করে রিমনের পকেটে ফোন বেজে ওঠলো। রিমন আহত দৃষ্টিতে ফড়ুয়ার দিকে তাকিয়ে আছে। ফড়ুয়ার বুঝতে দেরি হলোনা যে, এই ছেলেটায় তাকে রাত- বিরাতে ফোন করে ডিষ্টার্ব করে। – আপনিই তাহলে সেই গুনাগার, যে রাত বিরাতে ফোন করে আমাকে জালান। – রিমন চুপ করে দাঁড়িয়ে আছে। – আপনি ফোন দেন ভাল কথা বলেন না কেন? – চুপ করে আছেন কেন? কিছু তো বলবেন। – রিমন কাঁপা- কাঁপা কন্ঠে বলল, আপনাকে আমার অনেক ভাল লাগে। ——– ফড়ুয়া একটু মিষ্টি করে হাসলো। ফড়ুয়া সাধারণত মিষ্টি করে হাসেনা।কারণ, বিধাতা য় হয়তো তার মিষ্টি করে হাসার অধিকার দেইনি। পৃথিবীতে এরকম অনেকেই আছে যারা মিষ্টি করে হাসেনা। তাদের মধ্যে ফড়ুয়া ও পড়ে গেছে। কি আর করা ?যদিও, এই হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। ফড়ুয়া রিমনের দিকে তাকিয়ে বলল, আমার মধ্যে ভাললাগার কি আছে? – জানিনা, তবে আমি আপনাকে অনেক বেশী ভালবাসি। ———— ছেলেরা সাধারণত জানিনা, শব্দ টা ইউজ করেনা। এটা একটা মেয়েদের কমন ডায়ালগ। তবুও কেন জানি রিমনের মুখে জানিনা শব্দ টা ফড়ুয়ার ভালই লাগলো। ফড়ুয়ার ও ইচ্ছে করছে গলা ফাটিয়ে রিমনকে বলতে, আমিও তোমাকে অনেক বেশী ভালবাসি। কিন্তু বলতে পারছেনা। ফড়ুয়ার চোখ বেয়ে অশ্রু ঝরছে। ফড়ুয়া চোখ মুছতে মুছতে সামনের দিকে এগুতে থাকলো। রিমন বুঝতেই পারেনি, তার ও চোখের কোনায় পানি জমে গেছে। রিমন হাঁটছে। তার আজ হাঁটতেও বেশ ভাল লাগছে। মনে মনে ভাবছে ফড়ুয়ার হাত ধরে হাঁটতে পারলে আরও ভাল লাগতো! রিমনের ফোনে মেসেজ টিউন বেঁজে ওঠলো। ফোন হাতে নিয়েই দেখতে পেল ফড়ুয়ার মেসেজ,, ” আমার ও ইচ্ছে করে যে আমি তোমাকে গলা ফাটিয়ে পুরো পৃথিবীকে চিৎকার করে জানিয়ে দেই, আমিও তোমাকে অনেক অনেক বেশী লাভ করি। কিন্তু পারিনা। বিধাতা হয়তো সেই অধিকার টুকু আমাকে দেইনি। হয়তো কোনদিন দিবেও না। কারণ আমি Hermaphrodite …… যাদেরকে তোমাদের সমাজে হিজড়া বলে ডাকা হয়। আমিও তাদের একজন ” রিমনের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মাঝে মাঝে একটু কান্না করা দরকার ও বটে। কান্না করলে কিচ্ছু হোক বা না হোক মনটা কিন্তু ফ্রেশ হয়।


























