ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

খবর টি পড়েছেন : ১২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ নভেম্বর বুধবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝোলগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ২৮০ বোতল মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবার ও… পরবর্তী সংবাদ শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads