ads

শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৭, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর বাজারে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগার এর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর রাতে ইন্দিলপুর বাজারস্থ রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আইনজীবী, কবি সংঘ বাংলাদেশের সভাপতি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কবি হারুনুর রশিদ।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় কবি নজরুল এর সাহিত্যকর্মের উপর আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট ছড়াকার মুস্তাফিজুল হক, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও কবি ডাঃ এ এ এম আবু তাহের, প্রভাষক আজাদ সরকার, শেখ ফয়জুর রহমান, এডভোকেট আশরাফুল আলম লিচু, কালাম বিন আব্দুর রশিদ, জুলফিকার আলি ভুট্টো, মোঃ জুবায়ের ইসলাম, হাফিজুর রহমান মোঃ আব্দুল হালিম, শাহিনুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা ও কবিতা পাঠ শেষে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগার এর জন্য উপস্থিত কবি সাহিত্যিকদের লেখা বিভিন্ন গল্প, ছড়া, উপন্যাস ও কবিতার বই প্রদান করা হয়।
এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেরক: রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি। মোবাইল-০১৯১৮-৮৯৩৬২১।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads