ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশিষ্ট কবি আশরাফ আলী চারু’র কবিতাগুচ্ছ

খবর টি পড়েছেন : ২৩১
বিশিষ্ট কবি আশরাফ আলী চারু’র কবিতাগুচ্ছ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আশ্বিন এলো

Shamol Bangla Ads

আশরাফ আলী চারু

কাশফুলেদের তুলোগুলো

Shamol Bangla Ads

উড়ছে দেখো বাতাসে

শরত রাণী করবে হিসাব

পাচ্ছেনা তার খাতা সে ।

ধুলোবালী উড়ছে পথে

রাস্তাঘাট আর মাঠ বনে

দলবেঁধে আজ কোয়াশারা

যাচ্ছে ভেসে আনমনে ।

হচ্ছে এমন আসল কারন

কেউবা হতে চায় আসীন

হালকা শীতের ছোয়া নিয়ে

আসলো বুঝি তাই আশ্বিন ।

………………………

আশ্বিনী রূপ

আশরাফ আলী চারু

আশ্বিন মাসে আশ্বিনী রূপ

প্রকৃতি মার বুকে

দুচোখ জুড়ে ঢেউ খেলে তার

মন ভরে যায় সুখে ।

যৌবনা সব ধানের চারা

দুলছে হেলে দুলে

মন খুলে সে বলছে কথা

মুখখানা তার তুলে ।

ঘাসগুলো তার সবুজ রঙে

হলুদ হাসি হেসে

বিন্দু বিন্দু কোয়াশ নিয়ে

সবার সাথে মেশে ।

……………………..

উদার মনের কথা

আশরাফ আলী চারু

সুর্য পাশে রাখে বলেই

চাঁদের আলো জ্বলে

পাথর গুলোর কথা ভেবেই

বরফপাহাড় গলে ।

মাটির কথা ভাবে বলেই

আকাশ এত দামী

সাগর গুলো আছে বলেই

নদী দ্রুতগামী ।

পর্বতগুলো উঁচু বলেই

পাহাড় রাখে পাশে

জমিগুলো উদার বলেই

ঢাকে সবুজ ঘাসে ।

তোমরা উদার আছো বলেই

আমরা হাসি খুশি

পাশে পাশে রাখো বলেই

সদায় মনে পুষি ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুলতানুল আরেফীন আদিত্য’র গদ্য ‘Hermaphrodite’ পরবর্তী সংবাদ শেরপুরে ‘দেশরত্ন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads