ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি জ্যোতি পোদ্দারের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

নব্বই দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক ও গবেষক জ্যোতি পোদ্দারের জন্মদিন আজ (৩০ সেপ্টেম্বর)। ১৯৭৪ সালের এই দিনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। পেশায় শিক্ষক এই লেখক মূলত প্রাণ, প্রকৃতি ও পরিবেশ নিয়ে কবিতা এবং গদ্য রচনা করে থাকেন। সেইসাথে আঞ্চলিক ইতিহাস ও ছোট কাগজ নিয়ে তার রয়েছে নিরন্তর গবেষণা। বিভিন্ন সাাহিত্য আড্ডায় তার জ্ঞানগর্ভ আলোচনা আয়োজনকে ঋদ্ধ করে।

Shamol Bangla Ads

এ পর্যন্ত জ্যোতি পোদ্দারের ৬ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থগুলো হল :
(a+b)2 উঠোনে মৃত প্রদীপ, সীতা সংহিতা, রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট, ইচ্ছে ডানার গেরুয়া বসন, করাতি আমাকে খুঁজছে এবং দুই পৃথিবীর গ্যালারি। এছাড়া তার আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

তার কাব্যগ্রন্থের নামগুলোর মধ্যেই তার কাব্যভাষার বৈশিষ্ট্য কিছুটা ধরা পড়ে : গণিতের সূত্র, লোকজ জীবন, মৌয়াল, বন, করাতি, দুই পৃথিবী— অর্থাৎ আধুনিকতা ও স্থানিক বাস্তবতার পাশাপাশি প্রকৃতি ও মানুষের সহাবস্থান।

Shamol Bangla Ads

তার কবিতার একটি গুরুত্বপূর্ণ দিক স্থানিকতা। তার কবিতায় শেরপুর-নালিতাবাড়ী-গারোপাহাড়-রাংটিয়া-তাঁতিপাড়া-নদী-পাখি-বন কেবল পটভূমি নয়; এগুলো কবিতার অর্থ নির্মাণের সক্রিয় উপাদান।

তার প্রকাশিত গদ্য লেখার তালিকাতে আছে— ‌‘গারো পাহাড়ের হাতি : নিজগৃহে পরবাসী’, ‘রাংটিয়া সিরিজ’, ‘পাখি-সঙ্গ’, ‘কৃষকের কাছে আর কৃষি নেই’, ‘আচিক মান্দির সঙরাম’, ‘কোচপাড়ায় সারাদিন’, ‘স্থানিকের দিনলিপি’ ইত্যাদি।

এদিকে তার জন্মদিন উপলক্ষে কবি সংঘ বাংলাদেশের সভাপতি কবি রফিকুল ইসলাম আধার, কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার ও অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুল হক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads