ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ | ২৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দিবস দুটি উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এনএসআই উপপরিচালক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads