জীবন গদ্য
অরবিয়া তানজীল
একটা সুন্দর লজিক আমি সব সময় মেনে চলি।
বেঁচে আছি এই জিনিস যতক্ষণ উপভোগ করা যায় ততক্ষণ তুমি নিজের ভিতর এজটা স্বস্তি অনুভব করবে।জীবনে কোন কিছু জোর করে ধরে রাখা যায় না আর এটা ধরে রাখতে চাওয়াটাও একটা বোকামি।

সবচেয়ে পছন্দের জামাটাও একসময় নষ্ট হয়ে যায় কিংবা ছিড়ে যায় সেটা নিজ হাতেই ফেলে দিতে হয়।আবার অন্য একটা নতুন জামা আবার পছন্দ হয়ে যায়।তেমনি জীবনের সাথে সম্পর্কিত সবগুলো জিনিস একই রকম।কোন কিছু হাত থেকে বের হয়ে যাচ্ছে তা ছেড়ে দাও।ধরে বসে থেকে শুধু নিজেকে কষ্ট দেয়ার কোন মানেই হয় না।
৩ ঘন্টার একটা মুভি শেষ হওয়ার পর যেমন মনে হয় এত কাহিনি মাত্র ৩ ঘন্টায় শেষ!তেমনি মৃত্যুর পরও মনে হবে এত দীর্ঘ জীবনটা মাত্র এতটুকু সময়ের জন্য ছিল।সঞ্চয় যা করার পরপারের জন্য সঞ্চয় করে রাখো।

নিজেকে এমন ভাবে তৈরি করো যেনো তোমাকে পেয়ে কেউ এটা ভাবে তুমিই তার জীবনের জন্য সেরা উপহার।নিজের এমন জায়গা তৈরি করো যেনো কেউ ছেড়ে যাওয়া সে নিজে আপসোস করে।নিজের প্রতি সদয় হও।কেউ নেই, কিছু নেই, তারপরও অনেক কিছু আছে।দরজার এপাশে যদি লক করার ব্যবস্থা থাকে তবে বিপরীত পাশেও আছে।নিজেকে জানো।
জীবনকে কখনো এককেন্দ্রিক করো না।আজকে কেউ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপসোস না করে নিজেকে সংশোধন করো যেন পরবর্তী সময়ে সেই ভুল টা না হয়।পরিস্থিতি যায় হোক জীবনকে উপভোগ করো।বাস্তবতা হলো এটা করো জন্য কোনকিছু থেমে থাকে না।তাই জোর করে এই চলমান ধারা কে বদলাতে গেলে নিজেই পিছিয়ে পরবে।ডিলিট নামাক অপশনটি ব্যবহার করো।
মানুষের একজীবনের সঞ্চয় তার স্মৃতি।স্মৃতিগুলো শক্তি বানাও দূর্বলতা নয়।জীবন একটায়।বাস্তবতা কখনোই কঠিন না বরং সহজ এবং শান্তিপূর্ণ I
……………………………………………………………………….
আয়নার দেয়াল
অরবিয়া তানজীল
৫ বছর পরও,
আমি তার উপস্থিতি আমার চারপাশে অনুভব করি।তার গায়ের গন্ধ, তার মুষ্টি বদ্ধ হাতের মাঝে নিজের হাতের ছোয়াটা অনুভব করি।আমি তার সাথে কথা বলি,এখনো সেই আগের মতো অভিমান অভিযোগ করি!
প্রকৃতি বড় অদ্ভুত, একটা গোপনীয়তা জীবনের কাছ থেকে কেড়ে নেয়।খুব যত্মে নিজের মাঝে পুষে রাখে। একলা থাকার সময়গুলোতে জানান দেয়,আমি আছি!এটা এমন এক আঘাত যা চাইলেও আরোগ্য করা সম্ভব হয়না।
৩ বছরের,
খুব ছোট্ট একটা সংসার এর মায়ায় আমি আবদ্ধ। রোজ সকালে ভেজা চুলে আমি গরম চা নিয়ে তার ঘুম ভাঙায়।মাঝে মাঝে বেলা শেষে আলমারি থেকে হলুদ রঙের শাড়িটা বের করে ভাজ ভেঙে যত্ম করে পরি।কপালে লাল রঙের একটা টিপ দেই।সন্ধ্যায় ফিরে যেন আমাকে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ!
তার ছুটির সময়গুলোতে বড্ড আহ্লাদী হয়ে উঠি।পরিবারের সবকিছু এক হাতে আমিই সামলায়।বন্ধু মহলেও অাড্ডার সময়টা খুব রসালো আমোদে মেতে উঠি।নাচের ক্লাস,আবৃত্তি সব কিছু চলে ঠিকঠাক।
একান্ত নিরিবিলিতে বন্ধ ঘরে,
আয়নার সামনে দাড়িয়ে খানিকটা নিজেকে ছুয়ে দিই। কত ভালোবাসি এই আমি কে!ভেতর আমি আর বাহিরের আমিতে কি বিস্তর একটা দূরত্ব।সময়ের চোরাবালিতে নিজেকে ধরে রাখার খেলায় কতটা নির্বাক আমি।একটা আমিতে কতগুলো ভাগ।
চাইলেই সব কিছু করা যায় না।চাইলেই জীবনকে বদলানো যায় না।সমঝোতা করে সময় পার করা যায়,জীবন না।যদি সত্যি পার করা যেতো তাহলে আমার আমিতে তৃতীয় সত্তা বাস করতো না!


























