ads

বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

খবর টি পড়েছেন : ১১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। আর সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে।

Shamol Bangla Ads

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলা বোর্ডের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০ ঘণ্টার আলোচনা শেষে তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।

সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ড সদস্যদের ভোটাভুটি হয়। সভা শুরু হয় বেলা সোয়া ৩টায়। দিবাগত রাত দেড়টার দিকে সভা শেষ হয়। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামোর বিষয়টি নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোর চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত করতে আজ বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি পরবর্তী সংবাদ শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads