ads

বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় জ্যোতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সেখানে পৌঁছে শেষ কয়েক দিনে ভালোই প্রস্তুতি নিয়েছে টাইগ্রেসরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল ৯ অক্টোবর। তার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ার কন্ডিশনকে ভিন্ন উল্লেখ করে জ্যোতি বলেছেন, ‘এখানে একেবারেই ভিন্ন কন্ডিশন। আমরা চেষ্টা করছি নিজেদের সেভাবেই প্রস্তুত করার। প্রস্তুতি ম্যাচ খেলে এবং অনুশীলন করে চেষ্টা করছি উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার। এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। আমরা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

দল হিসেবে ভালো খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়া সম্ভব বলে বিশ্বাস জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বর্তমানে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা বিশ্বাস করি, দল হিসেবে খেলতে পারলে এবং একটি ইউনিট হিসেবে পারফর্ম করতে পারলে যেকোনো দলকে চমকে দিতে পারি।’

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ায় খেলতে পেরে রোমাঞ্চিত জ্যোতি। ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ থাকলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চান তিনি, ‘আমরা অনেক রোমাঞ্চিত এবং এখানে আসতে পেরে দারুণ খুশি। ভিন্ন কন্ডিশনে খেললে চ্যালেঞ্জ তো থাকবেই। তবে দল ভালো অবস্থায় আছে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। ক্রিকেট দলগত খেলা। আমাদের নিজেদের সামর্থ্য মাঠে তুলে ধরতে হবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads