ads

রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার শহরের ডিসি উদ্যান চত্বরে স্থাপিত এ সেলফি কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন আকর্ষণকে দেশব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শেরপুরের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে।

ওইসময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads