ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের ডিসি উদ্যানে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইয়ের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি-ঔপন্যাসিক হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুম, কবি মো. হানজালাসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। মেলার মাধ্যমে পাঠকদের বই পড়ায় আগ্রহী করা এবং স্থানীয় লেখকদের বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে। মেলায় মোট ১০টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি বরেণ্য লেখকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বই স্থান পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে… পরবর্তী সংবাদ নকলায় ৬২ পিস ইয়াবাসহ যুবক আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads