ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নালিতাবাড়ীর সাদিয়া

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহীদ আবদুর রশীদ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সাদিয়া বিনতে সোবহান শৈলী। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সোবহানের মেয়ে।

Shamol Bangla Ads

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল যাচাই করে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৫০০ কলেজের ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে তাঁদের মনোনীত করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

Shamol Bangla Ads

সাদিয়া ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২০ সালে অনার্সে তাঁর সিজিপিএ ছিল ৩ দশমিক ৮৭ এবং ২০২১ সালে মাস্টার্সে ৩ দশমিক ৯৭। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তিনিই সর্বোচ্চ সিজিপিএ ৩ দশমিক ৯৭ অর্জন করেছেন বলে জানানো হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবারই প্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

সাদিয়া বর্তমানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের লাইব্রেরিতে কাজ করছেন। পাশাপাশি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিএড করছেন। শিক্ষাজীবনে তিনি আরও দুটি গোল্ড মেডেল ও সম্মাননা অর্জন করেছেন।

সাদিয়ার বাবা মো. আব্দুস সোবহান বলেন, মেয়ের এই অর্জনে তাঁরা আনন্দিত ও গর্বিত। শিক্ষাক্ষেত্রে সাদিয়ার সাফল্য নালিতাবাড়ীর অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করেন তিনি।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, সাদিয়ার এই অর্জন নালিতাবাড়ীর জন্য গৌরবের। তাঁর সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভালো ফলাফলের প্রতি আগ্রহী করে তুলবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads