ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণহত্যার দায়ে মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ৯৪
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। এ ঘটনার পর দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হলো।

Shamol Bangla Ads

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা। ওই অভিযানের সময় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের ঘটনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।আইসিজের রায়কে স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘গণহত্যার মতো এমন গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে স্পষ্ট পদক্ষেপের সমন্বয় ঘটাতে হবে।’ নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন- মায়ো হুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

Shamol Bangla Ads

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের গণহত্যার সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকানোর ব্যবস্থা নিতে হবে।

মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত সপ্তাহে আইসিজের রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।

সোমবার ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার আইসিজে দেওয়া রায়ে বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হওয়া যায়’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করেন।

রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দেশটি তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

গণহত্যার সময় মিয়ানমারের নেত্রী অং সান সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এদিকে সংসদ সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে আরাকান আর্মির পক্ষ থেকেও বিমান হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এনভিডিয়া প্রধানের পদত্যাগ পরবর্তী সংবাদ ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads