ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

খবর টি পড়েছেন : ১১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সেঞ্চুরিয়নে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দক্ষিণ আফ্রিকার ২টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই সেশনে ম্যাথিউ ব্রিটজকি ও রায়ান রিকেলটনকে সাজঘরে ফিরিয়েছেন যথাক্রমে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

Shamol Bangla Ads

মুমিনুল হকের হাত ধরেও একটি উইকেট আসতে পারত। টনি ডি জর্জিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে শেষ পর্যন্ত বেঁচে যান এই প্রোটিয়া ব্যাটার।

চা বিরতি পর্যন্ত বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫৬ রান। বাংলাদেশের চেয়ে ইতোমধ্যে ২৬৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। টনি ডি জর্জি ৬৩ এবং উইয়ান মুল্ডার ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন। দ্বিতীয় সেশনে মোট ৩২ ওভার ব্যাট করে ২ উইকেট হারানোর বিনিময়ে ১২৮ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। এ সময় তাদের রান তোলার গতি ছিল ওভারপ্রতি ৪.০০।

Shamol Bangla Ads

তৃতীয় সেশনে বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়াতে না পারলে স্বাগতিকদের জন্য অপেক্ষা করছে পাহাড়সম লিড তা বলাই যায়। সমর্থকদের আশা এবং নজর এখন তাই টাইগার বোলারদের ওপর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় টেস্টে একশ রানও করতে পারল না বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads