ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দিত লেখক রাবিউল ইসলামের কবিতাগুচ্ছ

খবর টি পড়েছেন : ২২৫
নন্দিত লেখক রাবিউল ইসলামের কবিতাগুচ্ছ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মানবতার ফল

Shamol Bangla Ads

মো: রাবিউল ইসলাম

মুখে মুখে শুনি যতই
মানবতার কথা,
অন্তরেতে লাগে ততই
ফোড়ার মত ব্যথা।
দিনে দিনে মানুষ মোরা
দানব হয়ে যাচ্ছি,
মানবতা তাইতো সবে
কামড়ে ধরে খাচ্ছি।
নিজের ঘর ঠিক রেখে যাই
ভাঙতে পরের ঘর,
বুঝিনাতো নিজকে ভেঙে
হচ্ছি নিজেই পর।
রাজায় করেন অনেক দেশেই
আপন প্রজা হত্যা,
হীন এমন কর্মে কোথায়
থাকে মানবসত্তা !
যোগ্য করে পাঁচ সন্তানকে
মায়ে করলে ভিক্ষা,
কেমন করে পাবে সুজন
মানবতার দীক্ষা !
মুখে মুখে তর্ক চলে
মানবতার লাগি,
ভাব ধরি তাই আমরা সবাই
মহান মানব ত্যাগী।
বাপ দাদাদের জমি জমাও
একসময় হয় কাল,
ভাই বোনেরাও আনে কুমীর
নিজেই কেটে খাল।
ভাইয়ে ভাইয়েও কর্মদোষে
মানবতা খোয়ান,
ধর্মের নামেও জীবন বিলান
কত তাগড়া জোয়ান ।
কাজের মেয়ে জ্ঞানীর হাতে
সেঁকা যখন খায়,
পৃথিবীতে মানবতা
এমনি লজ্জা পায়।
স্বার্থে একটু ব্যাঘাত হলেই
দেখাই কত রাগ,
সেই আমিও বসাতে চাই
মানবতায় ভাগ।
প্রেমের জন্য প্রেমিকারা
ধর্ষিতা হয় নিত্য,
মানবতা কেমনে সেথা
রাখবে ধরে সত্য।
পিতার দ্বারাও কন্যা যদি
ধর্ষিত হয় আজ ,
মানবতা পালাবেই তো
ঢাকতে নিজের লাজ !
ধর্ষিতাকে তুলে দিলে
লিঙ্গ কাটার আইন,
বিবাদ করবে বিচারকর্তাও
উল্টো ধরবে ফাইন।
রাজনীতিতেও মানবতা
লাফিয়ে তাই চলে,
ব্যবহার হয় নেতাকর্মী
সঠিক সময় হলে ।
সবকিছুতেই খাটাই সবে
আছে যেথায় বল্।
মোদের কর্মেই লজ্জিত আজ
মানবতার ফল !

Shamol Bangla Ads

……………………………….

অশ্লীল পোস্টার

মো: রাবিউল ইসলাম

সিনেমা হল মালিক যারা
শুনোন ওহে মিস্টার
যত্রতত্র লাগাবেন না
অশ্লীল যত পোস্টার।

কচিকাঁচা বাচ্চাগুলো
বিদ্যালয়ে যায়
যাবার পথে তারা কিন্তু
ওসব দেখতে পায় !

শিশুর কথা দয়া করে
একটু দেখুন ভেবে
অশ্লীল দৃশ্য দেখে ওদের
চিন্তাটা কী হবে ?

আপনাদেরও পড়ে শিশু
পড়ে ছেলেমেয়ে
তাদের কথা ভাবুন এবার
এই লেখাটি পেয়ে।

পোস্টারে নয় , মাইক মারুন
ছবির বর্ণন দিয়ে
দেখার যারা দেখবে তারা
ঠিকই হলে গিয়ে।

বিদ্যালয়ের আশেপাশে
পোস্টার সাঁটা খুঁটি
শিক্ষার্থীদের চোখে আসে
হোক শুরু বা ছুটি।

বিদ্যালয়ের চৌতল হতে
নীচে যদি চায়
খুঁটির গায়ে ওসব ছবি
ওরা দেখতে পায় !

আমি সেদিন ক্লাসের ফাঁকে
প্রশ্ন করি ছাত্রদের
বাতায়নে দেখছ কি অই
গাড়ি ঘোড়া পাত্রদের ?

সঠিক জবাব না পেয়ে তাই
ওদের নিকট যাই
ওদের পাশে দাঁড়িয়ে আমি
পোস্টার দেখতে পাই !

গুণীছেলে শাওনকে বলে
দায়িত্ব দিই শেষে
অশ্লীল পোস্টার খোঁটায় পেলে
ছিঁড়তে সেথায় এসে।

শেরপুরেতে আছেন যত
শাসক চেয়ারম্যান
দয়া করুন শিশুর প্রতি
একটু নজর দেন।

অশ্লীলতা রোধে সবাই
হই গো সচেতন
সুস্থ ধারায় ফিরতে রাখি
আকুল নিবেদন।

শিশু পাবে সুপরিবেশ
শুদ্ধ হবে মন
সুস্থ চিন্তায় বাড়বে ওরা
হবেও সুধীজন।

……………………………..

তবে কীসে তোমার এতো অহংকার

মো: রাবিউল ইসলাম

তুমি নিজেকে যতই ঊর্ধ্বতম স্থানে
অধিষ্ঠিত করাও
একদিন তোমাকে অাসতেই হবে ফিরে
হয়তো ক্ষণিকের তরে দেখতে পাবে
নিম্নভূমির লোকালয় তাল গাছে ঝুলে থাকা
বাবুই পাখির বাসার ন্যায়
কিন্তু ফিরে এলে সমস্ত ভুল ভাঙবে।
মেঘের সীমানা ছাড়িয়ে যেতে চায় যে চিল
সেও ফিরে আসে আবার,
উড়তে অক্ষম হয় সেও একদিন।
তেজস্বী সূর্যের অহংকারও চূর্ণ হয়
ভাসমান মেঘমালার নিকট।
ঝলমলে চাঁদের শীতল আলোর গর্বও খর্ব হয়
অমানিশার অন্ধকারে।
প্রতিযোগিতায় প্রথম হওয়া বিশ্বের সেরা যুবতিও
একদিন বৃদ্ধার খাতায় লেখায় নাম।
নারী দেখলেই শাড়ির আঁচল ধরতে চাওয়া যুবকটিও
একদিন আর নিজের শরীরের ভার বইতে পারে না।
বিদ্রোহী কণ্ঠের গর্জনও থেমে যায়
বাকশক্তি রোধক রোগের নির্যাতনে।
বিশ্বকবির কলমও অচল হয়েছে এভাবেই
নিয়তি নির্ধারিত সময় শেষে।
সবই যদি একদিন পরাজিত হয়
নিয়তির চরম সত্যের কাছে
তবে কীসে তোমার এতো অহংকার?

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশিষ্ট কবি মোহাম্মদ মিজানুর রহমান’র কবিতাগুচ্ছ পরবর্তী সংবাদ নবীন লেখিকা অরবিয়া তানজীল’র ‘জীবন গদ্য ও আয়নার…

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads