
তুমি বাংলাদেশ,
আমি মুজিব বাহিনী।
তুমি মাতৃভূমি,
আমি ভাসানী।
তুমি বাংলা ভাষা
আমি রফিক,বরকত।
তুমি বিস্তীর্ণ ভূমি,
আমি কৃষক।
তুমি বটের ছায়া,
আমি ক্লান্ত পথিক।
তুমি রূপের রানী,
আমি রাজা।
তুমি হৃদয়,
আমি জীবন।
তুমি গেঁয়োপথ,
আমি বাউল।
তুমি নদী,
আমি তৃষ্ণার্ত।
তুমি ফুল,
আমি ভোমর।
তুমি বৃষ্টির পানি,
আমি চাতক।
তুমি কবিতা,
আমি কবি।
আমি খুঁজেছি তোমাকে,
ঠিক মজনুর মতো।
তুমিই সেই লাইলি,
আমার স্বদেশ!!
……………………………………..

ফিরে আয়
আল মামুন
একবার ফিরে আয় খোকা ফিরে আয়,
তোর আসার পথ চেয়ে মোর বেলা যায়।
ফিরে আয় একবার দিসনে মোরে ফাঁকি,
দু’চোখে অন্তত একবার তোকে দেখি।
দেশের স্বাধীনতার জন্য অস্ত্র নিয়ে হাতে,
সেই যে ঘর ছাড়লি এক দূর্বার সপথে।
অবশেষে স্বাধীনতা তো সত্যিই এলো,
তুই শুধু এলিনা ফিরে তোর কিযে হলো!
মোদের পাশের বাড়ির উজ্জলী,দীপালী
জানিনা কোথায় গিয়াছে রে চলি।
হিংস্র-হায়েনারা প্রতিমার ইজ্জত নিয়েছে,
গোরা কাকা,নাসির মোল্লার প্রাণ কেড়েছে।
খোকা একবার আয় ফিরে আয়,
এসে দেখ আজও প্রতিমারা নির্জাতিত হয়।
আজও গোরাকাকা ,নাসির মোল্লাদের রক্ত ঝরে,
কি সব ঘটছে বল স্বাধীন দেশের পরে!
আরও কতো কথা বুকে জমানো আছে,
তুই ফিরে এলে সবই বলব তোর কাছে।
আবারও তোকে সংগ্রাম করে হতে হবে ধন্য,
স্বাধীনতার ফসল সর্বস্তরে পৌঁছে দেয়ার জন্য।
…………………………………………………….
ফুলের আত্মকথা
আল মামুন
শব্দের স্রষ্টারা আমার নামটি রেখেছে ফুল,
আমি চির পবিত্র একটি নাম কথাটি নির্ভুল।
স্রষ্টা আমায় ফুল জনম দিয়েছেন তাই,
স্রষ্টার দরবারে কতো যে শুকরিয়া জানাই!
আমি অমানবের গলে শোভিত হবার বদলে,
সর্বদা ঠাঁই পেতে ব্যাকুল মানবের পদতলে।
যদিবা কখনো মানবের গলে শোভা পাই,
ফুল কূলে জন্ম নিয়ে ধন্য হয়ে যাই।
বিশ্ব মানবজাতির প্রতি আমার একটি প্রার্থনা,
অমানবকে জানাবেন না আমায় দিয়ে অভ্যর্থনা।
এরপরও যদি করা হয় আমাকে অপাত্রে ব্যবহার,
চাইবোনা তবে ফুল জনম স্রষ্টারর দুয়ারে আর!!



























