ads

বুধবার , ২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি মাহমুদুল হাসান আরিফ’র কবিতাগুচ্ছ

খবর টি পড়েছেন : ৩৩৮
কবি মাহমুদুল হাসান আরিফ’র কবিতাগুচ্ছ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অবহেলিত কৃষক
মাহমুদুল হাসান আরিফ

Shamol Bangla Ads

কৃষক যদি মূল্য পেতো
করতো পেঁয়াজ চাষ
দেশের পেঁয়াজ খেয়ে দেয়েই
চলতো বারো মাস।

এই দেশেতে কৃষক হলো
অবহেলার’ই পাত্র
ভাবে সবাই কৃষক শুধু
দিন মজুর যে মাত্র।

Shamol Bangla Ads

কৃষক যদি কদর পেতো
আসতো সুখের দিন
মধুর সুরে বাজতো তখন
সুখে থাকার বীণ।

……………………………….

একলা একা
মাহমুদুল হাসান আরিফ

একলা একা ভাল্লাগেনা
ক্যামনে থাকি ঘরে
ইচ্ছা করে দৌড়ে চলি
শুন্য মরুচরে।

এই আমারো ইচ্ছা করে
একটা তুমি থাকুক
ভালবেসে আদর করে
কাছে যেতে ডাকুক।

মনটা আমার খড়া নদী
একটু জলো নাই
বলো তুমি কোথায় গেলে
তোমায় খুজে পাই?

………………………….

শরতের আগমনে
মাহমুদুল হাসান আরিফ

সাদা কালো মেঘরা ভাসে
নীল আকাশের বুকে
মৃদু মৃদু হাসি এখন
জেলে বেটার মুখে।

ব্যস্ত হয়ে ছুটছে কৃষক
ফসল বুনতে মাঠে
মাঝিরা আজ পাল তুলে
ছুটছে ঘাটে ঘাটে।

বিলের মাঝে শাপলা ফোটে
বাড়ছে বিলের রূপ
নদীর পাড়ে বেড়ে গেছে
কাশবনের’ই ঝোপ।

শিউলি,কেয়া সুভাষ ছড়ায়
আঁধার নামে যখন
শিয়াল মামার ডাকাডাকি
হয় যে শুরু তখন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশিষ্ট কবি খাদিজা বেগম’র কবিতাগুচ্ছ পরবর্তী সংবাদ কবি আল মামুন’র কবিতাগুচ্ছ

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads