ads

সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৪৬৯
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু পার্কের পাশে ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আহম্মদ আলী (২৪) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যার পর ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরশহরের নিচপাড়া এলাকায় বঙ্গবন্ধু পার্কের পাশে ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে গত রবিবার সন্ধ্যার পর ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। এসময় তিনি আহম্মদ আলী নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় ওই স্থানের উত্তোলিত বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১০০ বোতল বিদেশী মদসহ আটক ১

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads