শেরপুরে কবিসংঘ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, আশির দশকের সাড়াজাগানো কবি ও সাংবাদিক তালাত মাহমুদের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কবিসংঘ বাংলাদেশ এর উদ্যেগে শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪.কম অফিসে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠেনের আ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কবি সংঘের সভপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি কবি তালাত মাহমুদের আগামী মৃত্যুবার্ষিকীতে ’তালাত মাহমুদ স্মারকগ্রন্থ’ প্রকাশের ঘোষনা দেন।


কবি সংঘের সাধারণ সম্পাদক কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. আব্দুল আলীম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি সংঘের কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সিনিয়র সহ-সভাপতি কবি, অধ্যাপক মোস্তফা জিন্নাহ, সহ-সভাপিত কবি ডা. হাফিজুর রহমান লাভলু, কবি- শিক্ষক হাজেরা ইয়াসমিন, কবি মাসুদুল আলম সরকার, কবি আবুবক্কর সিদ্দিক, কবি-শিক্ষক কামরুজামান বাদল, কবি হানজেলা মাহমুদ প্রমুখ।
ব্ক্তারা বলেন, কবি তালাত মাহমুদ ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ছাপিয়ে সারা দেশে সাহিত্য নিয়ে বিচরণ করেছেন। এ অঞ্চলের কবি-সাহিত্যিকদের সংগঠিত করেছেন। ফলে আজ তিনি সাহিত্যে ছড়িয়ে আছে।


উল্লেখ্য, আশির দশকে আলোড়ন সৃষ্টিকারী তালাত মাহমুদ ১৯৫৭ সালের ২০ আগস্ট শেরপুরের চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে জন্মগ্রহণ করেন। সাংগঠনিক কর্মক্ষমতার অধিকারী ও ক্ষুরধার লেখনীর আপসহীন কলমসৈনিক তালাত মাহমুদ ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস করেন। একইসাথে এলএলবি ও ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করেন। তালাত মাহমুদ জাতীয় লেখক কবি শিল্পী সংগঠন ‘লেকশি’ এবং ‘কবিসংঘ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯৮০ সালে সাহিত্য ও সাংবাদিকতায় সাড়াজাগানো ‘জিলবাংলা সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার প্রথম গ্রন্থ ‘স্বর্গের দ্বারে মর্তের চিঠি’ ১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। নীলকণ্ঠ কবি তালাত মাহমুদ সাপ্তাহিক জামালপুর বার্তার প্রথম বার্তা সম্পাদক, দৈনিক দেশবাংলার সম্পাদনা পরিষদ সদস্য, আজকের বাংলাদেশের সহকারী সম্পাদক, সাপ্তাহিক সফিয়ার সম্পাদক (অর্পিত দায়িত্ব), বিলুপ্ত সাপ্তাহিক জনকণ্ঠ’র প্রধান সহকারী সম্পাদক, দৈনিক ঢাকা রিপোর্টের প্রধান সহকারী সম্পাদক, সাপ্তাহিক শেরপুরের ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক পূর্বকথার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রধান সম্পাদক, সাপ্তাহিক ঝিনাই-এর উপদেষ্টা সম্পাদক, পল্লীকণ্ঠ প্রতিদিনেব সহযোগী সম্পাদকসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।




