ads

সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১০০ বোতল বিদেশী মদসহ আটক ১

খবর টি পড়েছেন : ৬৩২
নালিতাবাড়ীতে ১০০ বোতল বিদেশী মদসহ আটক ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীর দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ১০০ বোতল বিদেশী মদসহ নবী হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৪ ডিসেম্বর রবিবার রাত উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নবী পাশর্^বর্তী নকলা উপজেলার টালকী পশ্চিমপাড়া এলাকার আবু মিয়ার ছেলে। সোমবার সকালে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে নালিতাবাড়ী উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল পূর্ব সমশ্চুড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

ওইসময় প্রথমে নবী হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, আমদানি নিষিদ্ধ ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য অর্ধলক্ষাধিক টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃত নবী হোসেন দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা… পরবর্তী সংবাদ ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সামাজিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads