ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদী পার হতে গিয়ে নিখোঁজ : ১২ ঘন্টা পর লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৩১, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর ভোগাই নদী থেকে বসির আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে নাকুগাঁএ সেতু সংলগ্ন ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এরআগে শনিবার রাত ৯ টার দিকে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। নিহত বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসির আলী শনিবার রাত ৯ টার দিকে মদ্যপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার সেতুর উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পাড় হয়ে নিজ বাড়িতে ফিরছিল। পরে নদীতে নামলে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর প্রায় ১৫/২০ ফুট গর্তের পানিতে ডুবে যান তিনি। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য রাতভর নদীতে খোঁজাখুজি করেন। একপর্যায়ে সন্ধান না পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি অবগত করা হয়।

Shamol Bangla Ads

পরে রবিবার সকাল ৯ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা নাকুগাঁও সেতু সংলগ্ন ভোগাই নদী থেকে বসিরের লাশ উদ্ধার করেন।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী সাইফুল ইসলামকে সাথে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে বসির মিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, নাকুগাঁও ব্রিজ সংলগ্ন ভোগাই নদী থেকে বসির মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!