ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্ধুসভার কম্বল পেলো ১২০ জন শীতার্ত মানুষ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ২৮, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী ও খলচান্দা গ্রামের ১২০ জন শীতার্ত মানুষ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন। ২৮ জানুয়ারি রবিবার সকালে নালিতাবাড়ী বন্ধুসভার উদ্যোগে এসব কম্বল দেওয়া হয়।

Shamol Bangla Ads

উপজেলার সীমান্তবতী পোড়াগাঁও ইউনিয়নের বারমারি সাধু সেন্টলিও স্কুল ও খলচন্দা গ্রামের কোচপাড়া কালি মন্দির মাঠে ছয়টি গ্রামের ১২০ জন অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এতে রবিবার সকাল ১১টায় বারোমারি সাধুলিও স্কুল মাঠে ও বেলা ১২টার দিকে খলচন্দা ও কোচপাড়া কালিমন্দির মাঠে অসহায় শীতার্ত ও বয়স্ক নারী-পুরুষের মাঝে কম্বল দেওয়া হয়। ওইসময় যারা আসতে পারেননি তাদের বাড়িতে কম্বল পৌঁছেও দেন বন্ধুসভার সদস্যরা।

Shamol Bangla Ads

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি বন্দনা চাম্বুগং, কোচপাড়া গ্রামের প্রধান রমেশ চন্দ্র কোচ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, খলচান্দা গ্রামের শিক্ষক পরিমল কোচ, নালিতাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা সদস্য বিপ্লব দে, বন্ধুসভার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র রায়, বন্ধুসভার বিদায়ী সভাপতি আইনজীবী ইয়াসমিন আক্তার, বিদায়ী সাধারণ সম্পাদক অভিজিৎ সাহাসহ বন্ধুসভার সদস্যরা।

Need Ads
error: কপি হবে না!