ads

বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ত্রিশাল ও নান্দাইল জয়ী

খবর টি পড়েছেন : ৪৭০
ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ত্রিশাল ও নান্দাইল জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ১২ অক্টোবর বুধবার সকালে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

Shamol Bangla Ads

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বুধবার সকালে উদ্বোধনী খেলায় ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টীম ১-০ গোলে ফুলপুর উপজেলার বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টীমকে হারিয়ে জয়লাভ করেছে।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় টীম তারাকান্দা উপজেলার মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টীমকে হারিয়ে জয়লাভ করেছে।

Shamol Bangla Ads

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ রকিব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহকারি জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান ও মোঃ শহীদুজ্জামান সহ বিভিন্ন জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫শ’ শিক্ষার্থীর ৬টি পরীক্ষার হল… পরবর্তী সংবাদ ময়মনসিংহে ৮ নারী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনাসহ পুরস্কার দিলেন…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads