ads

বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ৮ নারী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনাসহ পুরস্কার দিলেন মেয়র টিটু

খবর টি পড়েছেন : ৩৮৩
ময়মনসিংহে ৮ নারী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনাসহ পুরস্কার দিলেন মেয়র টিটু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা বিশ্বনেত্রী মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছে কলসিন্দুরের ৮ জাতীয় তারকা ফুটবলারদের মতো আরো অনেক বাংলার বাঘিনী। তাদের নিয়ে দেশ ও জাতি গর্ব করছে। তারা দেশের মান-সন্মান বৃদ্ধি করেছে এবং প্রধানমন্ত্রীর সন্মাণও বৃদ্ধি করেছে। সেই জাতীয় বীর কণ্যাদের সংবর্ধনা জানাতে পেরে আমরাও গর্বিত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জয়ী ময়মনসিংহ জেলার ০৮ জন কৃতী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত সংবর্ধনাপ্রাপ্ত নারী ফুটবলারদের উত্তরীয় ও ফুলেল সংবর্ধনায় বরণ করা হয় এবং প্রত্যেককে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সংবর্ধনায় নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্যান্য উপহার গ্রহণ করেন।

নগরীর সর্বস্তরের মানুষ এ সংবর্ধনায় শামিল হয়ে নারী ফুটবলারদের অর্জনের গৌরবে একাত্ম হয়। সংবর্ধনার শেষে নারী ফুটবলারদের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু জানান, সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আমরা গর্বিত। এ গর্বের অংশীদার ৮ নারী ফুটবলার আমাদের ময়মনসিংহের সন্তান। এ অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের এ নারী ফুবলারদের পাশে আছি।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারনেই এ সাফল্য সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন। তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি তা অব্যাহত থাকবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কলসিন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হার, একাই খেলল সাকিব পরবর্তী সংবাদ ‘ময়মনসিংহকে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল গড়তে সকলের সহযোগিতা…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads