ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল কাদিরের দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ৬৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আব্দুল কাদিরের দাফন সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর সোমবার রাত ৮টা ২০ মিনিটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামে তাঁর নিজ এলাকার সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Shamol Bangla Ads

এর আগে একই স্থানে তাঁর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের শুরা সদস্য ও প্রবীণ আলেম আলহাজ মাওলানা সাইদুল হক।

জানাজা ও দাফনে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা জামায়াতের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁকে বিদায় জানান।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, ময়মনসিংহ মহানগর কর্মপরিষদের সদস্য হায়দার করিম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ পরবর্তী সংবাদ ২ ছেলের নামই ছিল সম্বল, অবশেষে পুলিশের সহায়তায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads