ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের অভিযানে ৬ দুষ্কৃতিকারী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর থানা পুলিশের এক অভিযানে ডাকাতসহ ৬ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা ও নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে মোঃ মিনাল মিয়া, নাসিম উদ্দিনের ছেলে স্বপন মিয়া, হারেস মেম্বারের ছেলে আনন্দ, ইমান আলীর ছেলে সাদ্দাম মিয়া, কুতুবউদ্দিন এর ছেলে আশরাফ আলি এবং শাহজাহানের ছেলে সাদ্দাম হোসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, আটককৃতদের মধ্যে মিনাল ওই এলাকার দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলাসহ অন্যান্যের বিরুদ্ধেও শেরপুর-জামালপুর সড়কের ব্যাঙের মোড় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ কিশোর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads