ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ কিশোর আটক

খবর টি পড়েছেন : ৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ নভেম্বর মঙ্গলবার উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী শেরপুরের ৩ জনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেছে বিজিবি।
আটক দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

Shamol Bangla Ads

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর জানিয়েছেন, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ কাজে অর্থের বিনিময়ে তাদের সহায়তা করছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ব্যক্তি। তারা হলেন বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।

পরে আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করে বিজিবি।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের অভিযানে ৬ দুষ্কৃতিকারী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবার ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads