ads

বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ময়মনসিংহকে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল গড়তে সকলের সহযোগিতা দরকার’

খবর টি পড়েছেন : ৩৭১
‘ময়মনসিংহকে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল গড়তে সকলের সহযোগিতা দরকার’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা সম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছা সেবক সংগঠন সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী ১২ অক্টোবর বুধবার ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন:বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে তার বক্তৃতায় এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা‘র সভাপতি ম. হামিদ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার এনডিসি, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমুখ বক্তৃতা করেন। সাবেক সিনিয়র সচিব মো: আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ময়মনসিংহ বিভাগকে কৃষি প্রধান অঞ্চল উল্লেখ করে বলেন, দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। মন্ত্রী দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শতশত তরুণ তরুণী আউট সোর্সিংয়ের কাজ করার মাধ্যমে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওরের সুনাম গঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ২০০৯ সালের পর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেড়িয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতা সম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ৮ নারী ফুটবলারকে বর্ণিল সংবর্ধনাসহ পুরস্কার দিলেন… পরবর্তী সংবাদ আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads