ads

বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আমিনুল হক শামীম

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করেছেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মোঃ আমিনুল হক শামীম গুরুত্ব অবদান রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মো. আমিনুল হক শামীম সিআইপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মো. ইমরান ওমর, ময়মনসিংহ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সৈয়দা সেলিমা আজাদ ও আইনুন নাহার এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

 

 

Need Ads