ads

শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের আড়াই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

খবর টি পড়েছেন : ৩৫৮
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের আড়াই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন ধরে গড়ে উঠা ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশন যৌথভাবে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরকারি জায়গার উপর গড়ে উঠা এসব অবৈধ দোকান থেকে স্থানীয় প্রভাবশালী চক্র মোটা অংকের ভাড়া আদায় করে আসছিল।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ নগরীতে ইদানিং অনেক যানজটে অতিষ্ট মানুষ। সর্বসাধারণের কষ্ট ও দুর্ভোগ লাঘবের উপায় খোঁজতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ছুটির দিন সকালে পরিদর্শণে বের হন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞাসহ একটি টীম।

তিনি আরো জানান, অবৈধ দোকানপাট গড়ে উঠায় পাটগুদাম ব্রিজমোড়ে যানজট লেগেই থাকে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ বিভাগের সহযোগীতায় সওজ ও জেলা প্রশাসনের জায়গায় গড়ে উঠা আড়াই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক বিভাগ ও সিটি কর্পোরেশন যৌথভাবে এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর ইসলাম ফকির, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, সহকারি কমিশনার ভূমি ইবনে মিজান, ময়মনসিংহ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের টিআই এডমিন সৈয়দ মাহবুবুর রহমান, সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী নূরে আলম কামাল পাশা, পরিবহন সংশ্লিস্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশনায় এই নগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর মাধ্যমে একটি বাসযোগ্য নগরী উপহার দেয়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাটগুদাম মোড়ে যৌথভাবে এই উচ্ছেদ পরিচালনা করা হয়।
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, পাটগুদাম ব্রিজ মোড়ের যানজট নিরসনে প্রায় আট কোটি টাকা ব্যয়ে ইন্টারসেকশন বাস্তবায়নের মাধ্যমে মোড়ের জায়গা অনেক প্রশস্ত করা হয়। এরপর ইন্টারসেকশনের একটি বাইপাস লেন পুরোপুরি অবৈধভাবে দখল করে সিএনজি স্ট্যান্ড বসিয়ে দেয়। তা ছাড়া সওজ এর জায়গাতেও অবৈধভাবে দোকানপাট তৈরি করা হয়। উচ্ছেদ অভিযানে ওই সব অবৈধ দোকানগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত শাহ কামাল আকন্দ জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাটগুদাম মোড়ের গণসৌচাগারের পেছন থেকে ব্রহ্মপূত্র ব্রিজের পাশে জয়বাংলা চত্বর পর্যন্ত এবং ওপারে ব্রহ্মপুত্র ব্রিজ থেকে পাটগুদাম স্মৃতিসৌধ পর্যন্ত আড়াই শতাধিক অবৈধ পাট উচ্ছেদ করা হয়। এসময় অফিসারসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

জেলা ট্রাফিক বিভাগের টিআই এডমিন সৈয়দ মাহবুবুর রহমান, ব্রিজমোড়ের অবৈধ দোকানপাট গড়ে উঠার কারণে এবং রাস্তার উপর সিএনজি স্ট্যান্ড গড়ে উঠায় এই মোড়ে প্রায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। ট্রাফিক পুলিশ দিনরাত আপ্রাণ চেষ্টা করে এই মোড়ের যানজট নিয়ন্ত্রণে হিমসীম খাচ্ছে। বর্তমান পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা ময়মনসিংহে যোগদানের পর বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করে অবগত হন যে এই শহরের যানজটের কারণ গুলো এবং কীভাবে তার প্রতিকারের করা হয়। তারই আলোকে পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা মহোদয় যানজট নিরসনে ২৪টি পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। যার ধারাবাহিকতায় শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত স্থানে যাতে আবারো দখল করে নিতে না পারে, তার জন্য অস্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড বসানোর পদক্ষেপ নিয়েছেন টিআই এডমিন সৈয়দ মাহবুবুর রহমান ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আমিনুল হক… পরবর্তী সংবাদ মন্ত্রিপরিষদ সচিব দু’দিনের সফরে ময়মনসিংহে আসছেন সোমবার

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads