ads

বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩৬৯
নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাঁচ তলার একটি কক্ষে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ল্যাবে ত্রিশটি আধুনিক মানের কম্পিউটার স্থাপন করা হয়েছে।

Shamol Bangla Ads

ল্যাবের উদ্বোধনের পর উপাচার্য বলেন, এরকম একটি আধুনিক কম্পিউটার ল্যাব আমাদের কলা অনুষদভুক্ত বিভাগগুলোর ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে, এটি সতি আনন্দদায়ক। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। ঠিক তেমনি একটি ল্যাব তৈরি করার চেয়ে পরিচালনা করা বেশি কঠিন। আশা করি ল্যাবটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালিত হবে।

তিনি বলেন, দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের ল্যাব পরিচালনা করতে হবে। আমাদের এই প্রতিজ্ঞাটা নিতে হবে। যদি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিজ্ঞাটা নিতে পারে তাহলে আমি প্রতিটি অনুষদে এমন একটি ল্যাব করে দিতে চাই। যদি পরিচালনার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু এগুলা কার্যকর হবে না। শিক্ষক ও ছাত্র ছাত্রীরা দায়িত্বশীল হলে আমরা প্রতিটা অনুষদে ল্যাব তৈরি করে দেব। এরকম কাজে আমি সবসময় প্রণোদনা দেব, সমর্থন করবো।

Shamol Bangla Ads

প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা,গবেষণা ও উন্নয়ন এই তিনটি মটোকে সামনে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলবার চেষ্টা করছি। আর সেজন্য আমাদের ছাত্রছাত্রীদের যে দক্ষতা দরকার সেটির সঙ্গে শৃঙ্খলার দক্ষতাও অর্জন করতে হবে।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. শেখ মেহেদী হাসান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান, প্রকৌশলী মাহবুব হোসেনসহ অন্যরা।

মার্কেটিং ক্লাবের যাত্রা শুরু: একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত মার্কেটিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের জন্য মার্কেটিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবের লোগে উন্মোচন করেন। তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা যে ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরছ এজন্য তোমাদেরকে আমি স্বাগত জানাই। এধরনের ক্লাব আমাদের কানেকটিভিটি বাড়াতে, নেটওয়ার্কিং তৈরিতে খুব সহায়তা করে। খুব দ্রুত দেশসেরা কোন কর্পোরেট প্রতিষ্ঠনের কাউকে বিভাগের একটি অনুষ্ঠান আয়োজনে আমরা চেষ্টা করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পাঠ উৎসব অনুষ্ঠিত পরবর্তী সংবাদ আগামী বছর এগিয়ে আনা হবে এসএসসি পরীক্ষা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads