খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় থানা কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন দোলা, পূঁজা উদযাপন কমিটির সহ-সভাপতি কমল হাজং, রতন চন্দ্র বর্মন, বিকাশ চন্দ্র বর্মন প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও উপজেলার ১৭ টি পূজামন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। ওসি ফায়েজুর রহমান বলেন,শান্তিপুন্যভাবে কেউ বিঘ্ন সৃষ্টি করলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন।



























