ads

বুধবার , ২২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ১১ চিকিৎসক ও ৯ নার্সসহ ৩৩ করোনা রোগী সনাক্ত

খবর টি পড়েছেন : ১৮২
ময়মনসিংহে ১১ চিকিৎসক ও ৯ নার্সসহ ৩৩ করোনা রোগী সনাক্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগের তিন জেলায় নতুন করে ১১ চিকিৎসক ৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক ও ৯ নার্স-আয়া এবং মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর এক চিকিৎসকসহ ময়মনসিংহ জেলায় ২২ জন, জামালপুর সদর হাসপাতালের দুইজন চিকিৎসকসহ ৭ জন, নেত্রকোনা- জেলার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ ৪ জন রয়েছে। এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এদিকে মচিমহা’য় চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের করোনা পজিটিভ হওয়ায় পুরো হাসপাতালজুড়ে কর্মরত, ভর্তিকৃত রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, শেরপুর জেলার নকলা থেকে করোনায় আক্রান্ত এক অন্ত:সত্ত্বা নারী তথ্য গোপন করে মচিমহা’য় ভর্তি হয় চার দিন আগে। তার চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস, গাইনী বিভাগ, ডায়ালাইসিস বিভাগ ও আইসিইউতে কর্মরতদের মাধ্যমে ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ওই নারী এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, অন্ত:সত্ত্বা ওই নারী তথ্য গোপন করে ভর্তি হওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা চিকিৎসা সেবা দিয়েছেন, তারা সকলেই আতঙ্কে রয়েছে। সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে এবং তাদের কোয়ারিন্টাইনে রাখা হচ্ছে। তিনি জানান, একদিনে হাসপাতালের ৬ চিকিৎসক ও ৯জন নার্স-আয়ার করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে চিকিৎসক স্বল্পতা দেখা দিবে।
এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এরমধ্যে সদরে-২৯, গফরগাঁয়ে-১০, ঈশ্বরগঞ্জে-৭, মুক্তাগাছায়-৪, ফুলপুর-৩, হালুয়াঘাট-২, নান্দাইলে-২, ভালুকা, ফুলবাড়ীয়া ও ত্রিশালে একজন করে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ফুলপুর ও ত্রিশালে দুইজন ইতিমধ্যেই মারা গেছে। এছাড়া জামালপুর জেলায় ৩৫ জন, নেত্রকোনা জেলায় ৩৩ জন এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু ॥ নতুন আক্রান্ত… পরবর্তী সংবাদ ময়মনসিংহে আটকে আছে ৭ শতাধিক কোভিড-১৯ ভাইরাস নমুনা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads