ads

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৮, জেলায় মোট আক্রান্ত ১৭

খবর টি পড়েছেন : ১৭৯
ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু ॥ নতুন আক্রান্ত ৮, জেলায় মোট আক্রান্ত ১৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলার ফুলপুরে করোনায় আক্রান্ত শ্রমিক আব্দুল কাদের (৫৫) রোগী নগরীর এস.কে হাসপাতালের আইসোরেলশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নগরীতে ছড়িয়ে পড়লে সর্বস্তরে দারুন আতংক ছড়িয়ে পড়ে। সে গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হলে তাকে এস.কে হাসপাতালে ভর্তি করা হয়। সে ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কৈচাপুর গ্রামের মৃত মধুর বাপ এর পূত্র। আব্দুল কাদের নারায়নগঞ্জে থাকতো, সেখান থেকে আসার পর অসুস্থ্য হয়ে পড়ে । স্থানীয় স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা এনে পরীক্ষা করলে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ১৬ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে প্রথম শিফটে ৯৪ টি নমুনার মধ্যে ময়মনসিংহ জেলাতেই ৮জন করোনার রোগী সনাক্ত হয়েছে। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৭জন করোনায় আক্রান্ত, তন্মধ্যে একজন মারা গেছে
১৫ এপ্রিল গফরগাঁও উপজেলায় ৩জন ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছে। তারা হলেন জাকিউর রহমান, পারভীন আক্তার ও শোভা চৌধুরী। তাদের ময়মনসিংহ এস.কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে গফরগাও উপজেলায় দুইজন চিকিৎসক ও ৩জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাক্তার-নার্সদের বাসা ছাড়তে বলা বাড়িয়ালার অর্থের উৎস খুঁজবে… পরবর্তী সংবাদ সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads