ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অরবিয়া তানজীল নিশি’র গদ্য ‘অপূর্ণতা’

খবর টি পড়েছেন : ২৮৬
অরবিয়া তানজীল নিশি’র গদ্য ‘অপূর্ণতা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অপূর্ণতা
অরবিয়া তানজীল নিশি

Shamol Bangla Ads

………………………………………………………………………………………………………………………………………

কবি বলেছিলেন,
“জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।”
আজ আমার জন্মদিন আমি মহা আনন্দিত, এই বছরটা শেষ হচ্ছে না কেন,এটা আমার জীবনের সবচেয়ে খারাপ বছর শেষ হলে বাঁচলাম ইত্যাদি কথাগুলো যখন শুনি প্রচন্ড আপসোস হয়!হায়রে মানুষ, কত বোকা!একটা বার এটা ভাবি না জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে জীবনে অনেকটা সময় চলে যাওয়া, যা চাইলেও আর ফেরত পাওয়া যাবে না।কখনই না, কোনদিনই না।

Shamol Bangla Ads

নতুন নতুন জিনিসের মোহটা এত বেশি যে ভুলে যায় এখনকার পুরাতন জিনিসটাও একসময় নতুন ছিল!জীবনে না পাওয়ার বেদনায় মাতামাতি এত করি যে কাছে থাকা মূল্যবান জিনিসগুলোও মূল্যহীন করে দেয়।

একটা ঘর বানানোর জন্য প্রথমে একজন মিস্তিরি ঠিক করি,তারপর ইট, বালু,সিমেন্ট ইত্যাদি দিয়ে সেটা বাস্তবিক রুপ দেই।ঘরটা দেখতে কেমন হবে তা নিভর্র করে তার উপর।জীবনটাও তো তেমনি,কি তেমন নয় কি?আল্লাহ প্রথমে একটা জীবন তোমাকে দান করে এবং সেই জীবনের সাথে জয়,পরাজয়,হাসি,কান্না,সুখ, দুঃখ জুড়ে দেয়।এখন কারিগরি তুমি সেটাকে কিভাবে সাজাবা।প্ল্যাটফর্মে দাড়িয়ে একটা ট্রেন মিস করেছো বলে যদি আর কোন ট্রেন না ধরতে চাও,এটা তোমার বোকামি!

আমি যতবার আকড়ে ধরেছি ততবার আমি শুন্যতা অনূভব করেছি তার মানে আমি আর আঁকড়ে ধরবো তা তো হতে পারে না।এরপর আমি আরও শক্ত করে ধরবো।এক জীবনে ৫/১০ জন মানুষের সাথে চলতে পারাটাও সৌভাগ্য। বোকামি হবে তখন যখন আমি সেই জীবন থেকে শিক্ষা গ্রহণ না করে মিথ্যে যুক্তিতে তাকে বাধতে চাইবো!যদি অপূর্ণতা নাই রইবে এই বেঁচে থাকার স্বাদটা বড্ড ম্লান হয়ে যাবে!!

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বইমেলায় পাওয়া যাচ্ছে কর্ণেল রাব্বি আহসানের ‘কসমিক… পরবর্তী সংবাদ শেরপুরের তরুণ লেখক শাওনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুকি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads