ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বইমেলায় পাওয়া যাচ্ছে কর্ণেল রাব্বি আহসানের ‘কসমিক লাইফ’ 

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে বইমেলায় পাওয়া যাচ্ছে কর্ণেল রাব্বি আহসানের ‘কসমিক লাইফ’ 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুর ডিসি উদ্যান চত্বরে আয়োজিত অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে কর্ণেল মো. রাব্বি আহসানের লেখা ‘কসমিক লাইফ’ বইটি। এসব স্টলে বিভিন্ন লেখকদের প্রকাশিত বই গুলোর মধ্যে স্থান করে নিয়েছে এ বইটি।

Shamol Bangla Ads

 ‘কসমিক লাইফ’ বইটি কর্নেল মো. রাব্বি আহসানের লেখার জগতে প্রথম প্রয়াস; যা আত্মোন্নয়নমূলক ও অনুপ্রেরণামূলক জীবনদর্শনের এক অসাধারণ প্রতিচ্ছবি। মাত্র ২০৭ পৃষ্ঠার মধ্যেই একটি বই এত অধিক ও চমৎকার তথ্যভাণ্ডার হতে পারে, তা না পড়লে অজানা থেকে যেতো। মানবজীবনের আবশ্যিক প্রতিটি অলিগলি লেখক গভীরভাবে স্পর্শ করেছেন। তবে সার্বিক ভালোবাসার ক্ষেত্রে লেখক নিজেকে সীমিত রেখে শুধু নিজেকে ভালোবাসার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বইটি পড়ে মনে হয়েছে ডেল কার্নেগির বই পড়ছি। আবার কখনো মনে হয়েছে ড. লুৎফর রহমানের লেখা পড়ছি। জীবনের সাধারণ কথাগুলোই গল্প, বাণী, যুক্তি, উদাহরণসহ অসাধারণভাবে উপস্থাপন করেছেন লেখক। আশ্চর্য বিষয় হচ্ছে এটি আত্মোন্নয়নমূলক বই অথচ কোথাও ‘আমিত্ব’ নেই। সামরিক শৃঙ্খলার লেখক তাঁর বইতে সমস্ত পৃথিবীর, সব ধর্মের এবং সব সময়ের উদাহরণ দিয়েছেন শুধু তাঁর ব্যক্তিগত উদাহরণ ব্যতীত। তিনি বলেছেন, প্রত্যেক মানবের মধ্যেই যেন একেকটি ছায়া মহাবিশ্বের চলাচল। মানবের সেই অলৌকিক আধার ও অসাধারণ সক্ষমতার আকর এই বইটি।বইটির উদ্দেশ্য: প্রত্যেক মানব যেন ‘জীবন’ যাপন করতে শেখে ও তার অশেষ সক্ষমতাকে, সম্ভাবনাকে বুঝতে পারে। মহাবিশ্বের পার্থিব-অপার্থিবের সম্বন্বয়ে মহাজাগতিক এক অনন্য জীবনদর্শনের নির্যাস থেকেই হয়তো ‘কসমিক লাইফ’ বইটির নাম দেওয়া হয়েছে। এই অসাধারণ বইটি শেরপুর ডিসি উদ্যান চত্বরে অমর একুশে বই মেলায় আহাম্মদিয়া লাইব্রেরী, এমদাদিয়া লাইব্রেরী ও ইসলামিয়া লাইব্রেরী স্টলে পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন্স। মূল্য ধরা হয়েছে মাত্র ৩শ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে হেল্পলাইন ১০৯ ও… পরবর্তী সংবাদ শেরপুর জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও টিউবওয়েল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads