শেরপুরে তীব্র শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে তীব্র শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পৌষের শুরুতেই জেকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিন ধরে ঠিকমতো দেখা যাচ্ছে না সূর্যের আলো। রাতে ও দিনে কনকনে হাওয়া, মাঝারিÑঘন কুঁয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে শেরপুরের জনজীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ঠান্ডার কারণে বাড়ছে রোগ-বালাই। শীত ও ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরাই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। রোগে আক্রান্তরা ছুটছেন হাসপাতালে। গত ৩ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে ১১০ জন ডায়রিয়া, ব্রংকাটাইটিজ ও শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ভর্তি হয়েছে। ভতিকৃতদের মধ্যে অধিকাংশই শিশু।

Shamol Bangla Ads

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৫ জন এবং শ্বাসকষ্টজনিত অ্যাজমা রোগে ৪৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ করে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগী বেড়ে যাওয়ায় ডাক্তার ও নার্সদের তা সামাল দিতে বেগ পেতে হচ্ছে। পর্যাপ্ত সংখ্যক শয্যা না থাকায় অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে ভর্তিকৃত ডায়রিয়া আক্রান্ত কয়েকজন শিশু সুস্থ্য হওয়ায় তাদের ছুটি দেয়া হয়েছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খায়রুল কবির সুমন জানান, শীতের কারণে শিশুদের ডায়রিয়া এবং বড়দের এজমা রোগের প্রকোপ বেড়ে গেছে। শীত এবং শৈত্য প্রবাহের কারণে রোগী বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আরও রোগীর সংখ্যা বাড়তে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে প্রাক বড়দিন উদযাপিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads