শ্রীবরদীতে প্রাক বড়দিন উদযাপিত

খবর টি পড়েছেন : ১৫৮
শ্রীবরদীতে প্রাক বড়দিন উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ গান, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে প্রাক বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২২ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের অফিস কক্ষে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। তিনি কেক কেটে প্রাক বড়দিনের উদ্বোধন ঘোষণা করেন।

Shamol Bangla Ads

উপজেলা টাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল ম্রং, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। অনুষ্ঠানের শুরুতে প্রাক বড়দিনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পাষ্টার বিকুল মৃ। হারিয়াকোনা মিশনারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুন মৃংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান কালু, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ। এতে আদিবাসী বিভিন্ন শ্রেণী ও পেশার নেৃতৃস্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নবারুণ পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ… পরবর্তী সংবাদ শেরপুরে তীব্র শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads