ads

সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারও মানুষ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

৫৫ বছরেও হয়নি সংস্কার ও পাকাকরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের অভাবে পাঁচ গ্রামের হাজারো মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশ স্বাধীনের পর থেকেই রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু দীর্ঘ ৫৫ বছরেও তাদের সেই দাবি বাস্তবায়িত হয়নি।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই জগদীশ মাস্টারের বাড়ি থেকে কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও রিকশার গ্যারেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সরু ও কাঁচা রাস্তা রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ পথে ডেফলাই, গান্ধীগাঁও, বাকাকুড়া, ভালুকা ও ফুলহাড়ি গ্রামের শত শত মানুষ নিয়মিত যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম মাধ্যম এই রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা সরু ও কাঁচা হওয়ায় এবং বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না। শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষাকালে দুর্ভোগ চরমে ওঠে। কাদা ও পানিতে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। কাদামাটি মাড়িয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যেতে হয়।

ভালুকা এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ডেফলাই গ্রামের সমাজসেবক আল আমীন তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, দেশ স্বাধীনের পর থেকেই রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের দাবি জানানো হচ্ছে। বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে এবং উন্নয়নের আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু ৫৫ বছরেও রাস্তাটির উন্নয়ন হয়নি।

Shamol Bangla Ads

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বলেন, রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য বিভিন্ন সময় উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন-নিবেদন করা হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকেও আশ্বাস পাওয়া গেছে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অন্তু বল জানান, রাস্তাটি সংস্কার, সম্প্রসারণ ও পাকাকরণের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads