ঝিনাইগাতীতে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

খবর টি পড়েছেন : ১৫৭
ঝিনাইগাতীতে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার কোয়ারীরোড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সায়েদুল (৪০) পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী মাঠখোলা এলাকার জনৈক ভাদু মিয়ার ছেলে। আহতরা হচ্ছে মতিউর রহমান ও অজ্ঞাত আরও একজন।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইক নন্নী যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সায়েদুল নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তীব্র শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী পরবর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতীতে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads