ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লব সাহা’র কবিতা ‘বর্ষা রানী’

খবর টি পড়েছেন : ১৬৯
বিপ্লব সাহা’র কবিতা ‘বর্ষা রানী’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বর্ষা রানী
বিপ্লব সাহা

Shamol Bangla Ads

কোন একদিন বলেছিলে
ক্ষণিকের জন্য এসে
মুছে দিয়ে যাবে সব দুঃখ
ধুয়ে দিয়ে যাবে জীবনের গ্লানি।

বলেছিলে ষড়ঋতু হতে পারবে না
তোমাকে তাই মেঘের মত করে চাইনি
যদি ভালোবাসো তুমি
মেঘ হয়ে উড়ে যাও আমার সীমানা।

Shamol Bangla Ads

আমার অপেক্ষার অশ্রু
বাষ্প হোক সারাদিন
তুমি একদিন এসো হঠাৎ বর্ষা রানীর সাজে।

ভালোবাসাকে আমি ছেড়ে দিয়েছি
নিজের হাতে তোমার বসন্তের উদ্যানে
ভুলেছি মধুরাত, মৌমাছিদের গান।

আমার ব্যথিত হৃদয় যদি ভালোবাসো
তুমি বৃষ্টি হয়ে এসো
অঝোর ধারায় নেমো খুব করে
শুনবো নূপুরের ধ্বনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আল আমীন সাদী’র কবিতা ‘কষ্ট কাকে বলে’ পরবর্তী সংবাদ কবি-সিনিয়র সাংবাদিক রফিক মজিদ’র ‘হ-য-ব-র-ল’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads