
কষ্ট বলে বাবাদের কাধে
সন্তানদের লাশ
কষ্ট বলে স্বাধীনতা পেয়ে
থাকা অন্যের দাস
কষ্ট বলে অপরাধহীন
যেতে হয় কারাগারে
কষ্ট বলে প্রতারিত হওয়া
স্বার্থের বাজারে

কষ্ট বলে মানুষ যখন
হয়ে যায় অমানুষ
কষ্ট বলে সরলতা দেখে
দেওয়া হয় যদি দোষ
কষ্ট বলে বিশ্বাস করে
বিনিময়ে পাওয়া ধোকা
কষ্ট বলে উপকার করে
হতে হয় যদি বোকা
কষ্ট বলে আপনের বেশে
শত্রুর আনাগোনা
কষ্ট বলে স্বজনের কথা
অপরের কাছে শুনা
কষ্ট বলে নিজেদের মাঝে
স্বার্থের টানাটানি
কষ্ট বলে দুঃসময়ে
খুচা দেওয়া বিষবাণী
কষ্ট বলে সহায়তা নামে
সম্ভ্রম হানি হলে
এতসব কিছু দেখিলে কভু
মনটা তখন জ্বলে।



























