
কষ্টের তাড়া খেয়ে
বেদনার ঝোপে লুকিছিলাম।
রক্তচোষা জোঁকের দাপটে
সে আশ্রয়ও হারালাম।
নিন্দুকের হাতাতালিতেও
রাস্তায় হাঁটতে লজ্জা পাই।
ক্ষুধার্ত পেটে হারামের হাতছানি
তাই, অভুক্ত রাত কাটাই।

বেহায়াদের অট্টহাসিতে
শততা লজ্জা পায়।
অসৎরা তাই
সম্মাননার ক্রেস্ট নেয়।
দুর্নীতির মঞ্চে শুনি
নীতিবান ভাষন।
অক্টোপাশের আলিঙ্গনে
চলছে সু-শাসন!
এখন, গন্তব্যহীন পথে
চলছি- চলো।
জীবনটা তাই
হ-য-ব-র-ল।



























