ads

রবিবার , ৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রকিবুল হাসান’র কবিতা ‘অব্যক্ত কথা ও মুমূর্ষুর আত্মকথন’

খবর টি পড়েছেন : ২৬১
রকিবুল হাসান’র কবিতা ‘অব্যক্ত কথা ও মুমূর্ষুর আত্মকথন’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অব্যক্ত কথা
রকিবুল হাসান

Shamol Bangla Ads

অন্তহীণ ছুটে চলেছি অজানায়
যেখানে দুচোখ হারিয়ে যায় দূর সীমানায়
অদৃষ্টের নির্মম কষাঘাতে ব্যথিত নয়ন
ভাগ্যের কি পরিহাস জানিনা কারন!
নিদ্রাহীন রজনী হয়না’ক শয়ন
অতি রোষানলে আপন আলয়ে না হয় ভজন।
রেষারেষির এ খেলার কবে হবে ইতি
পরিতাপ করিনা,জানি এইতো নিয়তি!
দুঃখ শেষে মুচকি হেসে আসবে কবে
সেই অদূরস্পর্শী সুখ পাখি —
দিনশেষে সে আশায় পথ চেয়ে থাকি।

…………………………………………….

Shamol Bangla Ads

মুমূর্ষুর আত্মকথন

মোঃ রকিবুল হাসান

হাসপাতালের বিছানায় শুয়ে দিনপঞ্জি গুনে
বিনিদ্র রজনী কাটে ব্যথাতুরের আর্তচিৎকার শুনে
কত পুরনো হিসাব–নিকাষ আজ পড়ে মনে
বুকে চাপা হাহাকার প্রিয়জন কেহ নাহি দর্শনে।
বড় ছেলে মস্ত ইঞ্জিনিয়ার বিদেশে থাকে
বাবাকে দেখতে আসার সময় কি আছে হাতে!
মেজো ছেলে বৈমানিক
কর্তব্য তাহার অধিক
কাজের চাপে ব্যস্ত ভীষণ
হিসাব কষে যাচ্ছে জীবন
সময় সুযোগ মিলবে কখন!
ছোট মেয়েটা ছিল কত আদরের ধন
কোন আবদার না হলে পূরণ
তার সাথে কথা বলা বারণ
যা চেয়েছে দিতে হবে এই ছিল পণ!
শূন্য করে ত্রিভুবন কি ছিল কারণ
ছেড়ে এ মায়ার বাঁধন, শুণ্য আসন।
আজি মনে পড়ে কাক ডাকা ভোরে
উষ্ণ পরশে দুটি হাত জড়াতো বাহুডোরে
বাতায়ন খোলে দখিনা সমীরণে
স্নিগ্ধতা ছড়াতো যে চারিপাশে
আজ বিদায় লগ্নে বড় বেশি মনে পড়ে তারে!
বলেছিল যাবোনা দূরে এ দুটি হাত ছেড়ে
হায় বিধি! তবু তাকে নিল আগে কেড়ে।
দুচোখ যাপসা হয়ে আসে
ভাবনার আকাশে মেঘ জমে
চিন্তাস্রোতে বাধা পড়ে
বুকের কাপুনি খানিকটা বাড়ে
পিছনে পড়ে থাকে একরাশ ক্লান্তি
তবু ক্লেশ নেই আজ হবে পরিশ্রান্তি।
শেষ মাহেন্দ্রক্ষণ অন্তীম শয়ন
ভালো রেখো সৃজন আছে যত স্বজন
অধম গোনাহগার তুলেছে শুন্যে দু’হাত
এমন বিদায় যেনগো হায়
আর কেহ নাহি পায়!!

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘দেশরত্ন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন পরবর্তী সংবাদ তরুণ কবি আবু রায়হান’র পদ্য ‘নয়া গাঙের মাঝি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads