
নয়া গাঙের মাঝি গো তুমি
উজান ভাটির দেশে
আসিলা এ কোন মাঝদরিয়ায়,
রঙিলা বিনদেশির বেশে।।
তোমার গায়ের গন্ধ শুকে,
জল বেরুলো মরিচিকার বুকে
বাবরিচুলের এলোকেশে
আমাই পাগল করিলা শেষে।

তোমার এমন বৈঠার বাহার
নজর কাড়া কারুকার্য তাহার
হৃদয় কাড়ে জনে জনে
সিঁদ কাটিল আমার মনে।
নয়া গাঙের নয়া মাঝি
করলা এ কোন কারসাজি
একা ফেলে যাইও না মোরে
গাথব মালা একই সুরে



























