ads

বুধবার , ২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশিষ্ট কবি গোলাম মোস্তফা’র কবিতাগুচ্ছ

খবর টি পড়েছেন : ৫৩০
বিশিষ্ট কবি গোলাম মোস্তফা’র কবিতাগুচ্ছ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেটপূজারী
গোলাম মোস্তফা

Shamol Bangla Ads

বাঙালি হল সৌখিন পেট ভরে খায়
একবেলা কম হলেই অস্থির হয়ে যায়
হাগা মুতায় ব্যস্ত গীবত ছাড়েনা
পেঁয়াজ রসুন কম হলে ভালো লাগে না।

কম খাওয়ার চেষ্টা করুন জনসংখ্যার ঢল
নিশ্চিত কিছুদিন পরে পাবেন তাহার ফল
যে জিনিসের অভাব বেশি কম করে খান
এটাতো আর ভাত নয় কেন ভরপুর চান।

Shamol Bangla Ads

আমি হলাম কৃষকের ছেলে মানিয়ে নিতে পারি
লবন ছাড়াও পান্তা খেয়েছি এখন চাপা মারি।
একটা জিনিস কম হলে কেন ভাইরাল করেন
পরের উপরে ভরসা কেন নিজেই চেষ্টা করেন।

জায়গা-জমি সবই আছে উৎপাদন করে খাও
আল্লাহর উপরে ভরসা রাখ ভারত কেন যাও।

………………………………………………….

সংক্ষিপ্ত পরিচয়
গোলাম মোস্তফা

জেলা আমার শেরপুর,থানা শ্রীবরদী,
উত্তর খড়িয়া বাড়ি আমার
ঢাকায় বসতি।

কবি হতে চাই আমি
থাকেন যদি পাশে
অসংখ্য স্মৃতি গুলো এখন
হৃদয়ে তে ভাসে।

ছোট থেকেই চলছি আমি
একা একা পথে
বাবা মা ছিল না
ভাই-বোন ছিল সাথে।

মা যখন মারা যায়
তখন আমি শিশু
বাবা যখন মারা যায়
তাও বুঝি না কিছু।

তিন ভাই তিন বোন
সবার ছোট আমি
আমায় অনেক আদর করেন
তিন বোনের স্বামী।

ভাই বোনের ছেলে মেয়ে
মনে করি নিজের
দুই দিনের দুনিয়ায় অহংকার কিসের।

……………………………………….

বিদায়ের বেদনা
গোলাম মোস্তফা

আমি একদিন মারা যাব,রেখে যাব অসংখ্য স্মৃতি
থাকবে না আর আমার জন্য কারোর মনে প্রেম প্রীতি।

আদরের স্ত্রী সন্তান আমার,বসে থাকবে হয়তো পাশেই
মেয়েরা চিৎকার করে কান্নায় জড়িয়ে ধরে বলবে বাবা, বাবা।

অবাক দৃষ্টিতে চেয়ে দেখব আমি শুধু তাদের কান্না
মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবো যখন আমি শেষ বেলায়,
ঝাপসা চোখে দেখব তাদের পৃথিবীটা লাগবে অন্ধকার।

সেই দিন থাকবে না আমার মনে আর কোন আশা
শেষ বিদায়ের আগে হয়তো ফুরিয়ে যাবে মুখের ভাষা।

চারিদিকে থাকবে আত্নীয় স্বজন আর স্ত্রী সন্তান,
জোর করেই শেষ বিদায়ের বেলায় দুধ করাবেন পান।

চোখ দুটো বন্ধ হবে ফুরিয়ে যাবে নিঃশ্বাস
কাঁদবে সবাই ডাকবে মোরে আমি যাব পরপারে ,,
শুধুই দীর্ঘ শ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বরেণ্য লেখক রবিউল আলম (টুকু)’র কবিতাগুচ্ছ পরবর্তী সংবাদ বিশিষ্ট কবি মোহাম্মদ মিজানুর রহমান’র কবিতাগুচ্ছ

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads