
হৃদয় দিয়ে হৃদয় ছু’লাম
হাতে রাখলাম হাত।
তুমি বিহীন আমার এখন
কাটে না যে রাত।
হৃদয়পুরের হাট-বাজারে
খুঁজি তোমায় আমি।
খুঁজে খুঁজে হয়রান হলেও
দাওনা দেখা তুমি।

ভালবাসার পসড়া নিয়ে
বসে নিরালায়।
একলা আমি তোমার আশায়
যায় যে বেলা যায়।
প্রতিকুল
রফিক মজিদ
সুখ যখন পথ হারায়
কান্না তখন উল্লাস করে।
দু:খ যখন বন্ধু হয়
কষ্ট তখন ঘরে ফেরে।
ভালবাসা যখন হাটতে শেখে
আঘাত তখন পিছু নেয়।
স্বপ্ন যখন ভেঙ্গে যায়
অভিশাপ তখন আর্শিবাদ দেয়।



























