তোমাকে নিয়ে এক পৃথিবী গল্প আমি লিখতে পারি
কিন্তু কোন গল্পেই না তুমি স্বর্গের অপ্সরা
না কোন রাজ্যের রাজকুমারী।

তুমি আমার মাটির তৈরি মৃত্তিকা।
অথচ তাদের গল্প শুরু হয় রাজা, রাজকুমার
ঢাল তলোয়ার, যুদ্ধ আর রাজকুমারী দিয়ে।

আমার গল্পে তুমি সাধারণ মেয়ে
সাধারণভাবেই আমি তোমাকে ছুঁয়ে যাই
আমার গল্প কবিতা আর অনুভূতিতে।
তোমাকে পেয়ে গেলে
মনে হয় না পাওয়াই ভালো ছিল বুঝি।
তোমাকে না পেয়ে কখনো কখনো
মনে হয় পাওয়ার মাঝেই বুঝি সব সুখ।
পাওয়া না পাওয়ার হিসেব করে
কিউপেট্রা কিংবা কিউপিড হতে চাই না।
তার থেকে তুমি মাটির তৈরি মৃত্তিকা হয়ে থেকো সারাজীবন
আধুনিক সৌর্ন্দযে চোখ ঝলসে যায় আমার।
যে চাঁদ দিনে হারিয়ে যায়
সে চাঁদ আমার চাই না।
সাধারণ মেয়ের সাধারণ রূপ
আমার কাছে অসাধারণ শিল্প।
জীবনান্দের বনলতা আর স্বর্গের অপ্সরা
সবাই তো কেবল গল্প কবিতায়
তুমি আমার বাস্তব মৃত্তিকা।


























