ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পারভেজ ও হানজালা’র কবিতা ‘বাবুই পাখির বাসা’ ও ‘প্রেম’

খবর টি পড়েছেন : ৫৬১
পারভেজ ও হানজালা’র কবিতা ‘বাবুই পাখির বাসা’ ও ‘প্রেম’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

 

বাবুইপাখির বাসা
পারভেজ

Shamol Bangla Ads

দুষ্ট আঁখির বাবুইপাখি
গড়তো কতো বাসা
তালেরগাছে ডালে ডালে
ঝুলতো ঠাসা-ঠাসা।

ঠাসা বাসায় ভাষা হতো
কিচিরমিচির কতো
লাগতো আহা শুনতে যেনো
চিকন বাঁশির মতো।

বাঁশির মতো কতো শতো
ডাকতো সকাল ভোরে
আহার করতে ছুটতো পাখি
দূর থেকে ঐ দূরে।

দূরে দূরে উড়ে উড়ে
ফিরতো যখন ঘরে
এই বাসাটি আমার গড়া
বলতো গর্ব করে।

গর্ব ওদের খর্ব করার
নেইতো কোন কথা
বাসা গড়ার ঠিক কারিগর
এই কথাটি যথা।

বলছি যথা এই সে কথা
আর দেখি না তা
সোনালী সেই দিনটি খুঁজি
হারিয়ে গেছে যা।

……………………………….

প্রেম
মোঃ হা ন জা লা

প্রেম তো
নিশি ঝরা সবুজ ডগার
কোন শিশির বিন্দু নয়!
পূর্ব দিগন্তে ঐ উদিত
রবি কিরণে, বিলীন হয়ে যাবে…
প্রেম তো গড়ে উঠা বিশাল সমুদ্র!

প্রেম তো
দিবস গড়ানো শেষ বেলার
কোন ডুবুডুবু সূর্য নয়!
পশ্চিম আকাশেরই
গোধূলীর লগ্নে, হারিয়ে যাবে…
প্রেম তো বুকের মধ্যে জাগ্রত সত্ত্বা!

প্রেম তো
এক দেখার হঠাৎ পরিচিত
কিছুক্ষণ গল্পের বন্ধু নয়!
সময়ের বিবর্তনে
কোন একদিন চিরতরে ভুলে যাবে…
প্রেম তো দেহে আসা প্রথম যৌবন!

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহেল পারভেজ’র ছড়া ‘চালকুমড়ো’ পরবর্তী সংবাদ মহিউদ্দিন বিন্ জুবায়েদ, নূরুল ইসলাম নাযীফ, আজাদ’র কবিতা…

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads