ads

বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহিউদ্দিন বিন্ জুবায়েদ, নূরুল ইসলাম নাযীফ, আজাদ’র কবিতা ‘মেঘের কোলে রোদের ছড়া, স্রষ্টার প্রেম, ও শরৎ

খবর টি পড়েছেন : ৪৩৭
মহিউদ্দিন বিন্ জুবায়েদ, নূরুল ইসলাম নাযীফ, আজাদ’র কবিতা  ‘মেঘের কোলে রোদের ছড়া, স্রষ্টার প্রেম, ও শরৎ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মেঘের কোলে রোদের ছড়া

Shamol Bangla Ads

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

প্রভাতের মিঠা রোদ হাল্কা কুয়াশা ঘাসে,
প্রজাপতি ফুলে ফুলে দুঃখ বেদনা নাশে।

Shamol Bangla Ads

ঘাসের গালিচা গায়ে এই মাঠ তেপান্তর,
কুঁয়াশা রোদ মাখামাখি আপন ও পর।

ওই আকাশ মেঘে মেঘে রোদের হালখাতা,
নেই বৃষ্টি নেই ঝড় সবুজাভ পাতা।

নাহি আছে চোখে ঘুম খোকার ছুটাছুটি,
রোদের ঝলক পড়ে ওই ঝলসানো রুটি।

খাল বিলে শাপলা শালুক এই তো দেশ,
মন বাগিচায় গন্ধ শুকে ত্বরাই লেশ।

মেঘের কোলে রোদের ছড়া গড়াই নদী,
আলো ছড়ায় আলো ছড়াক নিরবধি।

……………………………………………….

স্রষ্টার প্রেম
নূরুল ইসলাম নাযীফ

প্রেমিক পুরুষ নয়তো আমি
নয়তো কোনো সাধক,
তবু কেনো হচ্ছি ওমন
গভীর প্রেমের বাহক?
কাঁপছে আমার অন্তরাত্মা
হচ্ছি প্রেমে বাঁধা,
এমন প্রেমের মর্মজ্বালা
সয় নি কৃষ্ণ রাধা।
হাসি-কান্নার মাদকতায়
থাকি দিবা নিশি,
প্রেমাস্পদ ও প্রেমিক যেনো
যাচ্ছি কেবল মিশি।
অপরুপ এ প্রেমের ভুবন
বুঝবে না তো সবে,
রূপক কোনো প্রেমের সাথে
নেই তুলনা ভবে।
রূপক প্রেমের শেষপরিণাম
ব্যথা-বেদন শুধু,
পূর্ণ জীবন শূন্য করা
যেনো মরু ধু ধু।
স্রষ্টার সাথে সৃষ্টির এ প্রেম
নয়তো জীবন মিছে,
জীবন বরং মগ্ন রাখা
অসীম লাভের পিছে।

…………………………….

শরৎ
আজাদ সরকার

শরৎ মানেই ভোর সকালে
হালকা হালকা শীত
শরৎ মানেই গোধূলি বেলায়
সুখের আনন্দ গীত।

শরৎ মানেই দূর্বাঘাসে
মুক্তাদানার ছাপ
শরৎ মানেই নীলাকাশে
মেঘের জলছাপ।

শরৎ মানেই কাশফুল
রাস্তা, নদীর পাড়ে
শরৎ মানেই শিউলিফুলে
মনটা নজর কাঁড়ে।

শরৎ মানেই ফুল মেয়েরা
প্রাণ খুলে হাসে
শরৎ মানেই নদীর জলে
পদ্ম শালুক ভাসে।

শরৎ মানেই রংধনু আঁকা
সাত রঙের আবাস
শরৎ মানেই মেঘের রোদ
মনের গহিন আকাশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পারভেজ ও হানজালা’র কবিতা ‘বাবুই পাখির বাসা’ ও… পরবর্তী সংবাদ নুরুল ইসলাম মনি ও মোস্তাফিজুল হক’র কবিতা ‘শরৎকালীন…

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads